মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শিঘ্রই শেষ হতে পারে। তবে ইরানকে চূড়ান্তভাবে পরাজিত করবার আগে আমেরিকা সেখান থেকে ফিরবে না।
স্থানীয় সময় সোমবার (৯ মার্চ) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রিপাবলিকান আইন প্রনেতাদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন নিউজ।
ট্রাম্প বলেন, ইরানের যুদ্ধ করার সক্ষমতা নেই। তাদের নিজস্ব যোগাযোগ ব্যবস্থা নেই, নৌ কিংবা বিমান বাহিনী নেই। তাদের সব কিছুই এখন সীমিত। সামরিক দৃষ্টিকোন থেকে দেখলে তাদের কোন সামরিক সক্ষমতা এখন নেই।
এদিকে ট্রাম্পের এমন মন্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)।
এক বিবৃতিতে তাঁরা বলেছে, “যুদ্ধ কবে শেষ হবে সেটি নির্ধারণ করব আমরা। এ্ই অঞ্চলের সমীকরণ এবং ভবিষ্যত এখন আমাদের সশস্ত্র বাহিনীর হাতে। মার্কিন সেনারা এ যুদ্ধ বন্ধ করতে পারবে না।”
আই/এ