রাজধানী

মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২

রাজধানীর মিরপুর-২ নম্বরে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন  মৃত পুরুষ ব্যক্তির নাম রাকিব হাসান। তবে নিহত নারীর নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি

সোমবার (৯ মার্চ) দুপুরে এলএ প্লাজানামের ওই ভবনে আগুন লাগে। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন। মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আহসান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশনের কর্মকর্তা শাজাহান সিরাজ জানান, ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। উদ্ধার অভিযানে টার্ন টেবিল ল্যাডার (টিটিএল) ব্যবহার করে ছাদ ও বিভিন্ন তলা থেকে ১৪ জন পুরুষ ও ১০ জন নারীকে নিরাপদে নামিয়ে আনা হয়।

তিনি জানান,আগুন নেভার পর চার ও পাঁচতলার মাঝামাঝি সিঁড়ি থেকে এক নারী ও এক পুরুষকে অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। অতিরিক্ত ধোঁয়ায় তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন।

মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন বলেন,  নিহতরা সম্ভবত সেখানে মার্কেট করতে এসেছিলেন। নিহত দুই জনই বিমান বাহিনীর সদস্য ছিলো বলে জানা গেছে।

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #মিরপুর