রাজনীতি

রাড্ডা কাণ্ডে পদত্যাগের পর ফাঁকা হওয়া সেই আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদের নাম আসে।পরে দলীয় প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গত ১ অক্টোবর তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত নারী আসনে উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য এলিজা জামান।

সোমবার (২৬ অক্টোবর) নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন  খানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়ন পত্র জমা দেওয়ার পর  এলিজা জামান সংরক্ষিত আসনে তাকে মনোনয়ন দেওয়ায় তিনি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।

ঘোষিত তফসিল অনুযায়ী,  মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১ নভেম্বর। ভোট গ্রহণের তারিখ ১২ নভেম্বর।

আই/এ