জাতীয়

মোটরসাইকেল রাইড শেয়ার চালকদের জন্য জ্বালানি তেল নিয়ে সুখবর

দেশের বাজারে জ্বালানি তেলের আতঙ্ক নিরসনে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। মহানগর এলাকায় চলাচলকারী রাইড শেয়ারিং মোটরসাইকেলগুলো দৈনিক সর্বোচ্চ ৫ লিটার পর্যন্ত অকটেন বা পেট্রোল সংগ্রহ করতে পারবে।

মঙ্গলবার (১০ মার্চ) বিপিসি সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিপিসি জানিয়েছে, বর্তমানে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। প্রতি মাসের শুরুতে সরকার নির্ধারিত দামেই তেল কেনাবেচা করতে হবে। সংকটের অজুহাত দেখিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেয়া আইনগত অপরাধ হিসেবে গণ্য হবে।

মোটরসাইকেল রাইডারদের তেল ক্রয়ের ক্ষেত্রে কিছু শর্ত দিয়েছে বিপিসি। শর্তগুলো হলো-

১. ফিলিং স্টেশন থেকে তেল নেয়ার সময় তেলের ধরন, পরিমাণ ও মূল্য সম্বলিত ক্রয় রশিদ বাধ্যতামূলকভাবে সংগ্রহ করতে হবে।

২. পরবর্তীবার তেল নেয়ার সময় আগের বার পাওয়া সেই মূল রশিদ বা বিলের কপি স্টেশনে জমা দিতে হবে।

৩. মোটরবাইকের রেজিস্ট্রেশন নম্বর এবং চালকের তথ্য রাইড শেয়ারিং অ্যাপের সাথে যাচাই করার পরই কেবল তেল সরবরাহ করা হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #রাইড শেয়ার