সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে প্রতি বছরের ন্যায় এবারও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (৯ মার্চ) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সোশ্যাল সার্ভিসেস ক্লাবের পক্ষ থেকে রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল কারার মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এ এ ইফতার ও পোশাক বিতরণ করা হয়।
শিক্ষার্থীরা জানান, পবিত্র মাহে রমজানের চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য ইফতার বিতরণ এবং পোশাক বিতরণের মাধ্যম রমজান ও ঈদের আনন্দ ভাগাভাগি করা।
এর অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে ৫৫০টি ঈদের পোশাক বিতরণ করা হয়।
সমাজে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ান এবং তাদের জীবনের ইতিবাচক পরিবর্তন আনায়ই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সোশ্যাল সার্ভিসেস ক্লাবের মূল লক্ষ্য।
আই/এ