জাতীয়

মধ্যপ্রাচ্য থেকে ফিরেছেন আটকে থাকা বিমানের ১২ ক্রু

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে দোহায় আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২ সদস্যের ক্রু মঙ্গলবার (১০ মার্চ) রাতে ঢাকায় পৌঁছেছেন। দেশে ফিরে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

তাদের স্বাগত জানান বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং কেবিন ক্রু ইউনিয়নের সদস্যরা। ক্রুদের মধ্যে ছিলেন পাইলট ও কেবিন ক্রু, যারা যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে কাতারে ফ্লাইট বাতিল হওয়ার পর ১২ দিন একটি হোটেলে অবস্থান করেছিলেন।

বিমানের এক কর্মকর্তা জানান, দাম্মামের ক্রুদের প্রথমে রিয়াদে নেওয়া হয় এবং সেখান থেকে ফ্লাইটের মাধ্যমে দেশে আনা হয়। এছাড়াও দুবাই, শারজাহ ও আবুধাবিতে যারা ছিলেন, তাদেরও দেশে ফিরিয়ে আনা হয়েছে।

অটকে থাকা সময় তাদের পরিবারগুলোর মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছিল। ক্রুদের একজন ক্যাপ্টেন আসিফ মাহমুদ জানান, দেশে ফেরার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ সব ধরনের সহায়তা করেছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #মধ্যপ্রাচ্য #বিমান ক্রু