পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, সৌদি আরবের কারাগারে এখনও প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি রয়েছে। তাদের বিষয়ে কাজ করছে সরকার। সৌদিসহ বিভিন্ন দেশে দণ্ডপ্রাপ্তদের আইনি প্রক্রিয়ায় শাস্তি মওকুফের চেষ্টা করছে সরকার।
শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি আরবে হুতি হামলায় নিহত বাংলাদেশি শাহেদ আহম্মদের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর শেষে সময় তিনি এ তথ্য জানান।
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি সরকার এখনো কোনো তথ্য দেয়নি। তবে বিস্তারিত জানতে সৌদি সরকারের সঙ্গে আলোচনা চলছে। এ ঘটনায় রায়ের কপি চাওয়া হয়েছে। এটি পেলে প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
তিনি বলেন, শাহেদের মরদেহসহ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রাণ হারানো ১১ জনের মরদেহ দেশে পৌঁছেছে। নিহত শাহেদ আহম্মদের পরিবারকে দ্রুত সরকারি অনুদান পৌঁছে দেয়া হবে
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে অনেকে আটকা পড়েছেন। ভিসার মেয়াদ শেষ হচ্ছে অনেকের। তাদের ভিসার মেয়াদ যেন বাড়ানো যায় সেজন্য আমরা কাজ করছি। এছাড়া যারা আর সেসব দেশে যেতে পারছেন না, তাদেরকে দেশে কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়েও কাজ চলছে।
এর আগে, সকাল ৮টা ১২ মিনিটের দিকে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি কর্মী শাহেদ আহম্মেদের ঢাকায় পৌঁছায়। বিমানবন্দরের ৮ নম্বর কার্গো গেটে শাহেদের মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়।
আই/এ