আন্তর্জাতিক

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে উত্তর কোরিয়া সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া। একই সঙ্গে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার তীব্র নিন্দাও জানিয়েছে দেশটি।

বুধবার (১১ মার্চ) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ইরান তাদের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে বেছে নেওয়ার সিদ্ধান্তকে পিয়ংইয়ং সম্মান করে। 

মুখপাত্র বলেন, ইরানের বিশেষজ্ঞ পরিষদ ইসলামী বিপ্লবের জন্য নতুন নেতা নির্বাচন করেছে এবং ইরানি জনগণের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকারকে উত্তর কোরিয়া সম্মান করে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে এবং আন্তর্জাতিক অঙ্গনে অস্থিতিশীলতা বাড়াচ্ছে। এ ধরনের হামলা কোনো দেশের রাজনৈতিক ব্যবস্থা ও ভৌগোলিক অখণ্ডতাকে ক্ষতিগ্রস্ত করে, যা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরুর পরও মধ্যপ্রাচ্যে ‘গুন্ডামিসুলভ আচরণ’ করা হচ্ছে বলে নিন্দা জানিয়েছিল উত্তর কোরিয়া।

প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই অভিযানে যোগ দেয়। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু হয়। এই সামরিক উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান