আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত

ইরানের ওপর ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর সংঘাত ক্রমেই তীব্র আকার ধারণ করেছে। তবে তিনটি শর্ত পূরণ হলে যুদ্ধ বন্ধ করা সম্ভব বলে জানিয়েছে তেহরান।

বৃহস্পতিবার (১২ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, যুদ্ধ বন্ধ করতে হলে প্রথমত ইরানের বৈধ অধিকার স্বীকৃতি দিতে হবে, দ্বিতীয়ত হামলার জন্য ক্ষতিপূরণ দিতে হবে এবং তৃতীয়ত ভবিষ্যতে আর কোনো আগ্রাসন না হওয়ার জন্য শক্ত আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবের

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব শর্তের কথা উল্লেখ করেন।

এদিকে ইরানের সশস্ত্র বাহিনীও যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা দিয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবলফজল শেকারচি রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং-কে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দর স্থাপনায় হামলা চালায়, তাহলে পারস্য উপসাগর অঞ্চলের কোনো বন্দর বা অর্থনৈতিক কেন্দ্র ইরানের পাল্টা আঘাতের বাইরে থাকবে না।

এই সতর্কবার্তার আগে যুক্তরাষ্ট্র তাদের ফারসি ভাষার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে ইরানের বন্দর এলাকায় চলমান নৌ-অভিযান থেকে সাধারণ মানুষকে দূরে থাকার আহ্বান জানিয়েছিল।

প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই অভিযানে যোগ দেয়। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু হয়। এই সামরিক উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #যুক্তরাষ্ট্র