বাগেরহাটের খুলনা মোংলা মহাসড়কে নৌবাহিনীর বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে একই পরিবারের ১১ জন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে মহাসড়কের গোনাইব্রিজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে। কাটাখালি হাইওয়ে থানার উপপরিদর্শক হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড: সুকান্ত কুমার পাল বলেন, দুর্ঘটনায় নিহত চারটি মরদেহে এখনও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। বাকি ৮ মরদেহ খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে রয়েছে ।
হতাহতরা সবাই মোংলা পৌর এলাকায় ৮নং ওয়ার্ডের বাসিন্দা।
আই/এ