প্রবাস

ইরাকে মিসাইল হামলায় বাংলাদেশি যুবক নিহত

ইরাকের বাগদাদে মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে চালানো ইরানের মিসাইল হামলায় মুন্সীগঞ্জের হবি মিয়া (৩৭) নিহত হয়েছেন। মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের বকুলতলা এলাকার নলি মিয়া পাইকের ছেলে।

মঙ্গলবার (১৭ মার্চ) নিহতের স্ত্রী খাদিজা আক্তার নিতু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার স্বামী গত ১০ বছর ধরে ইরাকে আছেন। সবশেষ ১৩ মার্চ  সাথে কথা হয়। পরবর্তীতে তাকে আর ফোনে পাননিপরে তার সাথে থাকা অন্য প্রবাসীরা গতকাল রাতে  হামলায় মৃত্যুর খবর জানান। হামলায় তার স্বামীর দুই পা ও বুকে প্রচণ্ড আঘাত লাগে।

অধারা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইসলাম হোসেন (সম্রাট) বলেন, ইরানের যুদ্ধে ইরাকে থাকা তাদের এলাকায় হবি মিয়া মারা গেছেন।

জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) কার্ত্তিক চন্দ্র দেবনাথ বলেন, এ বিষয়ে  খোঁজখবর নেয়া হচ্ছেপ্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় মরদেহ দেশে আনার জন্য সকল ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরাক #মুন্সীগঞ্জ