শিক্ষা

এইচএসসির ফল

২২ বছরের মধ্যে পাসের হার সবচেয়ে কম, ৬ লাখ শিক্ষার্থী ফেল

ছবি: সংগৃহীত ফাইল ছবি

এবারের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় ভয়াবহ ফল বিপর্যয় হয়েছে। অকৃতকার্য হয়েছেন প্রায় ৬ লাখ শিক্ষার্থী। তার মধ্যে ৩ লাখ ৮২ হাজার ২১ জন শিক্ষার্থী ফেল করেছে দুটি বিষয়ে। বিষয়গুলো হচ্ছে ইংরেজি ও আইসিটি। 

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে পরীক্ষার ফল ঘোষণার পর এসব তথ্য স্পষ্ট হয়।   

ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে ইংরেজি বিষয়ে ফেল করেছেন ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন শিক্ষার্থী। আইসিটিতে ফেল করেছেন ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন শিক্ষার্থী।

এবার পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। পাশ করেছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছে ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী। 

শকতরা হিসাবে পাশের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এই হার বিগত ২২ বছরের মধ্যে সবচেয়ে কম। এর আগে ২০০৪ সালে ৪৭ শতাংশ শিক্ষার্থী পাশ করেছিল।

এবার ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাশ করেনি। গতবারের চেয়ে এবার কোনো শিক্ষার্থী পাশ করেননি, এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১। গতবার কোন শিক্ষার্থীই পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২। ‎

গতবার পাশের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সেই হিসাবে এবার পাশের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ। ‎

তবে প্রথমবারের মতো এক ও দুই ফেল করা পরীক্ষার্থীদের আগামী এক থেকে দুই মাসের মধ্যে আবারও পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #এইচএসসি #রেজাল্ট #পরীক্ষা #পুনঃপরীক্ষা