জাতীয়

তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, চাহিদা বাড়ায় সংকট তৈরি হয়েছে: জ্বালানিমন্ত্রী

ছবি: সংগৃহীত

হঠাৎ করে চাহিদা বৃদ্ধি কারণে দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, দেশে জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে। তাই প্রয়োজনের বেশি তেল কেনার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, অযথা মজুতের চেষ্টা না হলে সরবরাহ স্বাভাবিক থাকবে এবং কোনো ধরনের সংকট তৈরি হবে না।

তিনি আরও বলেন, তেলের মূল্য নির্ধারণের বিষয়টি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আওতায় পড়ে। তবে সরকার এখনো জ্বালানির দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়নি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #জ্বালানিমন্ত্রী #তেল সংকট