শিক্ষা

৪০ দিনের ছুটি শেষে কাল থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

৪০ দিনের ছুটি শেষে আগামীকাল রোববার (২৯ মার্চ) থেকে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। রমজান, ঈদুল ফিতর ও জাতীয় দিবসের ছুটি শেষে শিক্ষার্থীরা আবার শ্রেণিকক্ষে ফিরবে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম দিন থেকেই নিয়মিত পাঠদান চালু রাখতে স্কুল-কলেজ কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা গেছে।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়েও একই দিন থেকে একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে। বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির কারণে গত ৯ মার্চ থেকে সরকার সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করে ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সকল বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধের নির্দেশনা দেয়। 

অন্যদিকে, স্কুল-কলেজে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রমজান ও ঈদের ছুটি ২৬ মার্চ পর্যন্ত ছিল। পরবর্তী দুই দিন সাপ্তাহিক ছুটি শেষে ২৯ মার্চ থেকে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #শিক্ষা মন্ত্রণালয় #স্কুল #কলেজ