জাতীয়

প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস

ছবি: সংগৃহীত ফাইল ছবি

চলতি অর্থবছরের মধ্যেই দেশের প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা নিয়েছে সরকার। জাতীয় সংসদে উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (০১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি জানান, আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন শিক্ষা উন্নয়ন কার্যক্রমও তুলে ধরা হয়।

প্রধানমন্ত্রী বলেন, দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিয়ে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ হাজার শিক্ষককে ট্যাব সরবরাহ করা হবে। এছাড়া ৩৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং ১৭২ জন শিক্ষার্থীকে ইতালিয়ান ও জাপানি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ২০২৬ সালের জুনের মধ্যে ৪১৮টি কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে। 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রাথমিক বিদ্যালয় #বিনামূল্যে স্কুল ড্রেস #প্রধানমন্ত্রী