দেশজুড়ে

বাবার কাছে টাকা না পেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আজিমুল ইসলাম (২৩) নামের এক  শিক্ষার্থী বাবার কাছে টাকা না পেয়ে আত্মহত্যা করেছে। আজিমুল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। তিনি উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামের ফজলুল হকের ছেলে।

শনিবার (৪ এপ্রিল) সকালে নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেন শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শরিফুল ইসলাম সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গেল বৃহস্পতিবার বাড়িতে বাবার কাছে এসে মোটা অংকের টাকা দাবী করেন আজিমুলএক পর্যায়ে বাবার কাছে টাকা না পেয়ে অভিমানে নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেনতার মা ছেলেকে রশিতে ঝুলানো দেখে সঙ্গে সঙ্গে রশি কেটে দেন। পরে পরিবারের লোকজন দ্রুত ছেলেকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শরিফুল ইসলাম সোহেল জানান, বিষয়টি খুবই মর্মান্তিক। একজন মেধাবী শিক্ষার্থী এভাবে আত্মাহত্যা করবে এটা মেনে নিতে পারছি না। শুনেছি পড়াশুনার খরচের পাশাপাশি তার বাবার কাছে মোটা অংকের টাকা দাবী করেন। কিন্তু অটোচালক বাবা তার সন্তানের চাহিদা পুরণ করতে পারিনি

এদিকে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় জানিয়েছেন, আজিমুল অনলাইন জুয়ায় আসক্ত ছিল।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মাহামুদ হাসান নাঈম জানান, বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কুড়িগ্রাম