জাতীয়

'৩ মে থেকে সারাদেশে একযোগে দেয়া হবে হামের টিকা'

ছবি: ফাইল ছবি

দেশজুড়ে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ৩ মে থেকে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, আগামী ১২ এপ্রিল থেকে ঢাকার দুই সিটি করপোরেশনসহ পর্যায়ক্রমে কিছু এলাকায় টিকা দেওয়া হবে।

রোববার (০৫ এপ্রিল) ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকা, ময়মনসিংহ ও বরিশালে টিকা প্রয়োগ শুরু হবে। এরপর ৩ মে থেকে দেশের বাকি অংশে একযোগে কার্যক্রম চালানো হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাকালে অব্যবহৃত অর্থ থেকে ৬০৪ কোটি টাকা দিয়ে হামের টিকা কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে আক্রান্তদের প্রায় ৮২ শতাংশই পাঁচ বছরের কম বয়সী হওয়ায় প্রথম ধাপে তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পরবর্তীতে অন্যান্য বয়সীদেরও টিকার আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, হামের ঝুঁকি করোনার চেয়ে কম নয়। অতীতে সঠিক ব্যবস্থাপনার ঘাটতির কারণে এই রোগের বিস্তার ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #হাম #স্বাস্থ্যমন্ত্রী