গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩৬ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে ৯ জন ঢাকা বিভাগের। একজন করে মারা গেছে রাজশাহী ও সিলেটে। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৮৫ জন।
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২২ শিশুর। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ১২৮ শিশুর মৃত্যু হয়েছে।
আই/এ