আন্তর্জাতিক

চূড়ান্ত চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ইরান ঘিরে থাকবে মার্কিন বাহিনী: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘চূড়ান্ত চুক্তি’ পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ইরানের আশপাশে মার্কিন সামরিক উপস্থিতি বজায় থাকবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় তিনি বলেন, এই মোতায়েনের মধ্যে থাকবে যুদ্ধজাহাজ, সামরিক বিমান ও বিপুল সংখ্যক সেনা সদস্য। পাশাপাশি অতিরিক্ত অস্ত্র, গোলাবারুদ এবং প্রয়োজনীয় সামরিক সরঞ্জামও প্রস্তুত রাখা হয়েছে, যাতে দুর্বল হয়ে পড়া প্রতিপক্ষকে প্রয়োজনে দ্রুত ও শক্তভাবে মোকাবিলা করা যায়।

ট্রাম্প দাবি করেন, চুক্তি ভঙ্গের সম্ভাবনা খুবই কম। তবে তিনি সতর্ক করে বলেন, যদি কোনোভাবে তা লঙ্ঘিত হয়, তাহলে আগের যেকোনো সময়ের তুলনায় আরও বড় ও শক্তিশালী সামরিক প্রতিক্রিয়া দেখা যাবে।

তিনি আরও উল্লেখ করেন, এই সমঝোতায় পৌঁছানো অনেক আগেই সম্ভব ছিল।

তার ভাষ্য অনুযায়ী, সব বিতর্ক ও ভিন্নমত সত্ত্বেও এতে নিশ্চিত করা হয়েছে যে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না এবং হরমুজ প্রণালী খোলা ও নিরাপদ রাখা হবে।

সূত্র: আলজাজিরা

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ডোনাল্ড ট্রাম্প #ইরান #যুক্তরাষ্ট্র