গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬৭৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে ৪ জন রাজশাহীর বিভাগের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১১৮৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এসময় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৬৪২ জন।
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৩ শিশুর। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ১৪৩ শিশুর মৃত্যু হয়েছে।
আই/এ