খেলাধুলা

আইপিএল–পিএসএল দ্বৈরথে জমজমাট সন্ধ্যা, গভীর রাতে প্রিমিয়ার লিগের লড়াই

স্পোর্টস ডেস্ক

প্রতিদিনের ব্যস্ততার ভিড়ে সব খেলার খোঁজ রাখা যেন এক কঠিন সমীকরণ। তবু প্রিয় দলের ম্যাচ, রোমাঞ্চকর লড়াই—এসব মিস করতে মন তো চায় না। তাই সময় নষ্ট না করে, পছন্দ আর সুবিধামতো বেছে নিন দিনের সেরা ম্যাচগুলো। চোখ রাখুন ঠিক সেই খেলায়, যেটা আপনাকে দেবে আসল উত্তেজনা।

আজ ক্রিকেটপ্রেমীদের জন্য রয়েছে দারুণ দুই লড়াই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এ দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়, সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস ১-এ।

একই সময়ে পাকিস্তান সুপার লিগ-এও রয়েছে উত্তেজনাপূর্ণ লড়াই। পেশোয়ার জালমি মাঠে নামবে মুলতান সুলতানস-এর বিপক্ষে। নাদিহ-শরিফুলদের দল পেশোয়ারের এই ম্যাচটিও শুরু রাত ৮টায়, সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

ফুটবলে রাত জাগার প্রস্তুতি থাকলে চোখ রাখতে পারেন ইংলিশ প্রিমিয়ার লিগ-এর ম্যাচে। ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে লিডস ইউনাইটেড-এর। ম্যাচটি শুরু হবে রাত ১টায়, সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১-এ।

দিনের ব্যস্ততার ফাঁকে তাই ঠিক করে নিন—কখন ক্রিকেট, আর কখন ফুটবলে ডুব দেবেন। উত্তেজনা কিন্তু অপেক্ষা করছে আপনার জন্যই!

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #খেলা