জাতীয়

হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সব উপহার ইতোমধ্যে প্যাকেটজাত করা হয়েছে এবং তা উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের কাছে হস্তান্তর করা হবে।

শুক্রবার (১৭ এপ্রিল) হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হজযাত্রীদের জন্য কয়েক ধরনের উপহারসামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে এক লাখ বোতল মিনারেল ওয়াটার; যা ইতোমধ্যে হজক্যাম্পে আগত হজযাত্রীদের সরবরাহ করা হচ্ছে।

এছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের জন্য ব্যাকপ্যাক, ইহরাম সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক ও আজওয়া খেজুর পাঠানো হয়েছে।

প্রসঙ্গত,  আজ রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধানমন্ত্রী