রাজনীতি

জ্বালানি সংকট সংসদের ভেতরে নেই,বাইরে আছে : বিরোধীদলীয় নেতা

ফাইল ছবি

বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী খুব সুন্দর করে বলেছেনকোনও সংকট নাই, এটা আসলে সংসদের ভেতরে নাই, সংকটটা আমাদের সংসদের বাইরে।

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে চলমান জ্বালানি সংকট ইস্যুতে মুলতবি প্রস্তাব দিয়ে তিনি এসব কথা বলেন। তবে মুলতবি প্রস্তাব জাতীয় সংসদে গৃহীত হয়নি ।

বিরোধীদলীয় নেতা বলেন,  সংকট আছে বলেই খোদ হাইকোর্টের মত ভেরি সেন্সিবল জায়গায় দুই দিন এখন জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে ভার্চুয়ালি কোর্ট হবে

তিনি বলেন, সবচেয়ে বার্নিং এটাই আমরা এই সংসদে আলোচনা করতে পারলাম না। এটা কি আমাদের জন্য একটা দুর্ভাগ্য হবে না? দেশের মানুষ তো প্রত্যাশা করছে। আমি নিজে এই বিষয়গুলা বাস্তবে বোঝার চেষ্টা করেছি

তিনি আরও বলেন,   অর্থমন্ত্রী ৩০০ বিধিতে  বিবৃতি দিয়েছেন, আমি বাস্তবের সঙ্গে এর কোনও মিল খুঁজে পাইনি। সেই বিবৃতি দিয়ে কী হবেএই বিবৃতিতে কি সমস্যার সমাধান হবে? একদিকে বলা হচ্ছে, তেলের কোনও সংকট নাই, আরেকদিকে বাস্তবে কী ঘটতেছে সেটা তো সম্পূর্ণ ভিন্ন। দেখছেন যে, এই নিয়ে দারুণ অসন্তোষ মানুষের মধ্যে। আমরা যদি এখানে একটু খোলামেলা আলাপ করতে পারি, সঠিক তথ্যগুলো যদি ফ্লোরে আসে, দায়িত্ব ভাগ করেন। জনগণ তো এই দেশে আমাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য এখানে পাঠিয়েছে, এই জনগণকে সঠিক জায়গায় আনার জন্য আমরা দায়িত্ব পালন করতে চাই।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বিরোধীদলীয় নেতা