রাজনীতি

কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে চাইলে তাঁরা পতিত ফ্যাসিবাদ থেকে শিক্ষা গ্রহণ করুন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,  নতুন করে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে চাইলে তাদের বলবো পতিত ফ্যাসিবাদ থেকে শিক্ষা গ্রহণ করুন। ১১ দলীয় ঐক্য জুলাইয়ের সঙ্গে বেঈমানি করবে না। কেউ বেঈমানি করতে চাইলে তাদেরকেও ছাড় দেয়া হবে না।

শুক্রবার (২৪ এপ্রিল) গণভোটের রায় এবং জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

জামায়াত আমির বলেন, জনগণের মৌলিক ও রাজনৈতিক অধিকার আদায় না হওয়া পর্যন্ত তাদের এই লড়াই অব্যাহত থাকবে। কোনও অপশক্তির কাছেই তারা নতি স্বীকার করবেন না। ১১ দলীয় জোট যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, তা অর্জিত না হওয়া পর্যন্ত রাজপথ এবং সংসদ- উভয় জায়গাতেই তাদের সোচ্চার ভূমিকা থাকবে।

তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ১১ দলের কোনও বিশ্রাম নেই। মূলত একটি বৈষম্যহীন এবং ইনসাফ কায়েমের লক্ষ্যেই এই বৃহত্তর ঐক্য কাজ করছে।

তিনি আরও বলেন, এই সনদ কেবল একটি রাজনৈতিক দলিল নয়, বরং এটি ছাত্র-জনতার বিপ্লবের প্রতিফলন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #জামায়াত আমির