শিক্ষা

প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত সেই ১৪৩০০ শিক্ষকের জন্য সুখবর দিলেন মন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপারিশ পাওয়া  ১৪ হাজার ৩শশিক্ষককে কিছু শর্ত দিয়ে অতি শিগগিরই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন

শুক্রবার (১ মে) বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ  শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন,  তড়িঘড়ি করে ওই শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে নানা প্রশ্ন ওঠে। তারপরও সবদিক বিবেচনায় নিয়ে খুব শিগগিরই সহকারী শিক্ষক নিয়োগ কার্যকর করা হবে।

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলির বিষয়ে তিনি বলেন, তাদের বদলির বিষয়টি অচিরেই কার্যকর করা হবে। তবে শিক্ষার মানোন্নয়নে কোনো ধরনের ছাড় দেয়া হবে না

প্রসঙ্গত, গতবছরের শেষের দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১১ লাখ পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে চুড়ান্তভাবে ১৪ হাজার ৩শচাকরির জন্য সুপারিশপ্রাপ্ত হন। তবে এসব শিক্ষক কাজে যোগদান করতে দেরি হওয়ায় এরইমধ্যে রাজধানী ঢাকার শাহবাগে তারা আন্দোলন করেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #শিক্ষামন্ত্রী