জাতীয়

বৃষ্টিতে দুর্ভোগ বেড়েছে ঈদ যাত্রীদের

ঈদের আনন্দ ভাগাভাগি  করতে ঢাকা ছাড়ছে মানুষজন।  ছুটি দীর্ঘ হওয়াতে (৭ দিন) নগরবাসী আস্তে ধীরে রাজধানী ছাড়ছেন।  টার্মিনাল এলাকায় স্বাভাবিক সময়ের তুলনায় ভিড় বাড়লেও চাপ দেখা যায়নি।  তবে  হঠাৎ নেমে আসা  বৃষ্টি মানুষের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে।  

সোমবার (২৫)মে গাজীপুরের ৪০ শতাংশ শিল্পকারখানা ছুটি ঘোষণা করার পর মঙ্গলবার (২৬) মে ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহন থেমে থেমে চলছে।  ভোর রাতে বৃষ্টি শুরু হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে।  দীর্ঘ সময় যানবাহনে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।    

পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও চন্দ্রা-নবীনগর মহাসড়কে দেখা দিয়েছে ১৫ কিলোমিটার যানজট। একইভাবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন স্থানে ধীরগতিতে যান চলাচল করছে। কোথাও কোথাও কয়েক মিনিট পরপর যানবাহন একেবারে থেমে যাচ্ছে। বৃষ্টির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে।  যানজটের কবলে থাকা পরিবহন ও যাত্রীরা দুর্ভোগে পড়েছে।   

 

পিডি

এ সম্পর্কিত আরও পড়ুন #ঈদ #বৃষ্টি