পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সাঁড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শুরুর আগ মুহূর্তে এ ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের জন্য তারা একত্রিত হচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ সমর্থিত মিলন চৌধুরী ও কাকন বাহিনীর সশস্ত্র সদস্যরা অতর্কিত হামলা চালিয়ে গুলিবর্ষণ করেন। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়ে আহত হন।
আহতরা হলেন, ঈশ্বরদীর পূর্ব টেংরী গ্রামের শিপন খাঁর ছেলে সিজান খাঁ (২২), শেরপাড়া গ্রামের রস্তম তারা ওরফে তারা মিয়ার ছেলে রিফাত (২৬), সাহেবপাড়া গ্রামের মজনুর ছেলে মাহিম (২৫), ঈদগাহ এলাকার পিরুর ছেলে রিসাদ (২৬) এবং শেরপাড়া গ্রামের বাবলুর ছেলে রবিউল (১৭)।
আহতদের উদ্ধার করে বিকেল সাড়ে পাঁচটার পরপরই ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়।
এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মিলন চৌধুরী কিংবা কাকন বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ওসি মো. আশাদুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আই/এ