জাতীয় edit this post

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে শর্ত বলতে কিছু ছিল না : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের বৈঠকে আসলে শর্ত বলতে কিছু ছিল না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। মতবিনিময়ের ক্ষেত্রে এনসিপির প্রতিনিধিদল তাদের বিষয়গুলো তুলে ধরেছিল এবং প্রধানমন্ত্রী সরকারের অবস্থান তুলে ধরেছেন।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ৩টা‌ ২০ মিনিটে সচিবালয়ে সাংবাদিকদের  তিনি এ কথা বলেন।

জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কার কার্যক্রম বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে মাহদী আমিন বলেন, বিএনপি সরকার নোট অব ডিসেন্ট মেনেই জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে।

তিনি আরও বলেন, সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট। প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও সেটা সুস্পষ্ট বলেছেন, বিএনপি সরকার নোট অব ডিসেন্টের মতো করে যেভাবে নির্বাচনি ম্যানুফেস্টোতে ও নির্বাচনি পথসভায় বলেছে, তা শতভাগ বাস্তবায়ন

জাতীয় ঐক্য প্রসঙ্গে মুখপাত্র মাহদী আমিন বলেন, এখানে ঐক্য নতুনভাবে হওয়ার কিছু নেই। জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি, সে সময় একটা ঐক্য ফুটে উঠেছিল। সব শ্রেণি-পেশার মানুষ তখন ফ্যাসিবাদী শক্তিকে প্রথিত করার জন্য এক হয়েছিল, সেটা এখনও আছে। এই বাংলাদেশের সব জনগণই রাষ্ট্রক্ষমতার মালিক। সেখানে ইতিমধ্যেই ঐক্য প্রতিষ্ঠিত হয়ে রয়েছে।

 

এমজে/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বিএনপি #এনসিপি #প্রধানমন্ত্রী