অর্থনৈতিক সম্ভাবনা, কূটনৈতিক প্রভাব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দক্ষ নেতৃত্বে এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ হিসেবে নিজেদের অবস্থান আরো সুসংহত করেছে ভারত। একই সঙ্গে চীনের সঙ্গে ভারতের সামগ্রিক ক্ষমতার ব্যবধানও ২০১৮ সালের পর সবচেয়ে কমেছে।
অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোয়ি ইনস্টিটিউটের ‘এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২৬’-এ এমন তথ্য জানানো হয়েছে।
বলা হয়েছে, এশিয়ার নেতাদের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছেন নরেন্দ্র মোদি। তার ওপরে আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।ভারত চীনের সঙ্গে ক্ষমতার ব্যবধানও সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনেছে। তবে সামগ্রিক ক্ষমতার বিচারে চীন এখনও ভারতের চেয়ে ৮০ শতাংশ এগিয়ে আছে।