আন্তর্জাতিক edit this post

পেট্রাপোল সীমান্ত দিয়েই দেশে ফিরবেন শেখ হাসিনা, দাবি বিজেপি নেতার

আন্তর্জাতিক ডেস্ক

আগামী ডিসেম্বরেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে দেশে ফিরবেন। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে তার দেশে প্রবেশের সম্ভাবনা আছে। এই তথ্য জানিয়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির বনগাঁর বিধায়ক স্বপন মজুমদার। 

সোমবার (২৩ নভেম্বর) স্বপন মজুমদার আরো বলেছেন, বিশ্বের শক্তিশালী দেশগুলো ডিসেম্বর মাসে মেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তিনি এই সীমান্ত দিয়ে বাংলাদেশে গেলে আরও বেশি সংখ্যক মানুষ একত্রিত হয়ে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্ত করার উদ্যোগ নিবেন।

আওয়ামী লীগ নেতাদের সীমান্ত পরিদর্শনের খবর সম্পর্কে জানতে চাইলে স্বপন মজুমদার বলেন, বিষয়টি সঠিক। তিনিও এমন কথা শুনেছেন।

অন্যদিকে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া বলেছেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং গণতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #শেখ হাসিনা #বিজেপি