জাতীয়

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

বায়ান্ন প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ঢাকায় সর্বোচ্চ পাঁচ, ময়মনসিংহে ২ এবং রাজশাহী, বরিশাল ও সিলেট বিভাগে একজন করে শিশু মারা গেছে।

মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৩ জনের হামের উপসর্গ দেখা দিয়েছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪৫ শিশু এবং ১ হাজার ১৮১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৬ হাজার ২৩ শিশুর। এ পর্যন্ত ৮ হাজার ৭৭২ জন শিশুর নিশ্চিত হামে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৫৫৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৪৬৭ শিশু ও নিশ্চিত হামে ৮৮ শিশুর মৃত্যু হয়েছে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #হামের উপসর্গ