জাতীয়

রাজধানীতে বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত ১০

বায়ান্ন প্রতিবেদক

বুধবার (২৭ মে) সকাল ৬ টায় রাজধানীর নতুন বাজার নর্দ্দা এলাকায় সড়ক দুর্ঘটনায় চার যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১০ জন ।

 

নিহতরা হলেন, লাইজু বেগম (৩৮), কবির জমাদ্দার (৪৭), খুশি বেগম (৩৫) ও মো. রবিউল (২২)। নিহতদের মধ্যে তিনজনের বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলায় এবং একজনের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে।     

 

পুলিশ সূত্রে জানা যায়, ইসলাম পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে নতুন বাজার এলাকা অতিক্রম করে।  বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে  রোড ডিভাইডারের ওপর উঠে যায়।  ফলে বিপরীত লেনের উত্তরা থেকে আসা গুলিস্তানগামী আকাশ পরিবহনের বাসে সজোরে ধাক্কা দেয়।  এতে আকাশ পরিবহনের বাসটির অনেক ক্ষতি হয় এবং ঘটনাস্থলেই এক নারী যাত্রী নিহত হন।  পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।         

 

 

 

 

পিডি 

এ সম্পর্কিত আরও পড়ুন #সড়ক দুর্ঘটনায় #নর্দ্দা এলাকায়