রাজধানীসহ দেশের বেশ কিছু এলাকায় আজ মধ্যরাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বৃহস্পতিবার রাতের সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে— খুলনা, বরিশাল, নোয়াখালী, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর ও মাদারীপুর অঞ্চলের ওপর দিয়ে এই ঝোড়ো বাতাস প্রবাহিত হতে পারে।
এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে আজ রাত ১টা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
আর/আই