দেশজুড়ে

ভাড়া বাসা থেকে নানী ও দুই নাতির মরদেহ উদ্ধার

ফাইল ছবি

খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকার একটি ভাড়া বাসা থেকে এক নানী ও তার দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, বেবি (৬৫), তার নাতি শামীম (১২) ও মোস্তাকিম (৭)। এ ঘটনার পর নিহত বৃদ্ধার মেয়ে মেরির দ্বিতীয় স্বামী পলাতক রয়েছেন।

শনিবার (৩০ মে) সন্ধ্যায় সোনাডাঙ্গা এলাকার কাঁচা বাজার সংলগ্ন দারুণ আমার মহল্লারনামক বাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান,  বেবি তার দুই নাতিকে নিয়ে ভাড়া বাসার একটি কক্ষে বসবাস করতেন। একই বাসার অন্য একটি কক্ষে তার মেয়ে মেরি দ্বিতীয় স্বামীকে নিয়ে থাকতেন। ঈদের দিন বিকেলের পর থেকে বেবি ও দুই নাতিকে আর দেখা যাচ্ছিল না। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়।

পরে পুলিশ খবর পেয়ে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেএ সময়ে প্রথমে বেবি ও শামীমের মরদেহ উদ্ধার করা হয়।  প্রায় এক ঘণ্টা তল্লাশি চালিয়ে ঘরের একটি ট্রাংকের ভেতর থেকে মোস্তাকিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।

ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুদের মা মেরিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #খুলনা