দেশজুড়ে

ঝিনাইদহে মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে তেলবাহী মালগাড়ির তিনটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।

রোববার (০৭ জুন) সকাল ৬টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্টেশন মাস্টার জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালগাড়িটি সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে পেছনের তিনটি ট্যাংকারের ৯টি চাকা লাইনচ্যুত হয়। এর ফলে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধারকারী ট্রেন পৌঁছানোর পর লাইনচ্যুত ট্যাংকারগুলো সরানোর কাজ শুরু হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এর আগে গত ২১ মে একই এলাকায় আরেকটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছিল।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ঝিনাইদহ #ট্রেন লাইনচ্যুত