জাতীয়

রপ্তানির আড়ালে বছরে ৮ বিলিয়ন ডলার পাচার : রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা জানিয়েছেন, আমদানি-রপ্তানির আড়ালে বছরে ৮ বিলিয়ন ডলার পাচার হয়ে যাচ্ছেএ ব্যাপারে বাণিজ্যমন্ত্রী কোন পদক্ষেপ নেবেন কিনা এটা জানতে চেয়েছেন তিনি।

সোমবার (৮ জুন) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নে তিনি এই কথা জানান

জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “আমদানি-রফতানির আড়ালে অনেক কিছু আছে। নানা পণ্য বিদেশে রফতানি হচ্ছে। অর্থ পাঁচার হচ্ছে এটা নিয়ে স্টাডির বিষয় আছে। এটা শুনতে যত সহজ প্রমাণ তত কঠিন। ১৩০ বিলিয়ন ডলার বাণিজ্য হচ্ছে। কিন্তু নির্দিষ্টভাবে বলা কঠিন কোন পণ্য রফতানি করে কত পাঁচার হচ্ছে। তবে এটা নিয়ে আমরা কাজ করছি রফতানির আড়ালে পাঁচারের প্রমাণ পেলে যথাযত ব্যবস্থা নেবো।

এর আগে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুপস্থিত দেখে ক্ষোভ জানিয়ে রুমিন ফারহানা বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি প্রতিবেদনে সরকারের প্রথম ১০০ দিনে দেশে ৬০৫ টি খুনের কথা বলেছেযার মধ্যে কেবল মার্চ ও এপ্রিল মাসেই দেশে মোট ৬০৫টি খুন, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। এমনকি এই আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে খোদ পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ১২৯টি এবং চুরির ঘটনা ঘটেছে ২ হাজার ২১৪টি।

তিনি আরও বলেন, এই সরকারের অর্থনীতি এবং আইনশৃঙ্খলা এই দুটো বিষয়ের ওপরই সরকারের ৫০ ভাগ সফলতা বা ব্যর্থতা নির্ভর করবে, আর বাকি ৫০ ভাগ অন্যান্য মন্ত্রণালয়ের ওপর।

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে তার ব্যর্থতার এই খতিয়ান আরও স্পষ্ট করে বলা সহজ হতোসরকারের সফলতার বড় অংশই মূলত অর্থ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর নির্ভর করে।

প্রসঙ্গত, রুমিন ফারহানার এমন ক্ষোভ প্রকাশের কিছু পরে অধিবেশনে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #রুমিন ফারহানা