২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট মোবাইল ফোনের সিম কার্ডের ওপর থাকা ট্যাক্স পুরোপুরি তুলে নেয়া হচ্ছে। ফলে নতুন সিম কার্ডের দাম কমবে বলে আশা করা যাচ্ছে।
বৃহস্পতিবার (১১ জুন) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল বাজেট পেশ করছেন।
ব্যবহারকারীদের খরচ কমাতে মোবাইল ফোনের সিম কার্ডের ওপর থাকা ৩০০ টাকা ট্যাক্স পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। এখন থেকে নতুন সিম কেনা আরও সহজ ও সাশ্রয়ী হবে। পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক সেবার ওপর থাকা উৎস কর ১২ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। ফলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচও কিছুটা কমবে।
অর্থমন্ত্রী জানিয়েছেন, নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রার মান বাড়াতে ফ্যামিলি কার্ড ও সামাজিক সুরক্ষার আওতায় আনতে ৪১ লাখ নারীকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে কার্ডধারী নারী মাসে ২,৫০০ টাকা করে নগদ ভাতা পাবেন। এছাড়া প্রতিবন্ধী ভাতার পরিমাণ বাড়িয়ে মাসে ১,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে ৩৮ লাখ মানুষ এই ভাতার সুবিধা পাবেন।
আই/এ