অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত অ্যানিমেশন ‘টয় স্টোরি ফাইভ’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার। তবে এ প্রিমিয়ারে টম হ্যাঙ্কস, টিম অ্যালেন, জোয়ান কুস্যাক, কনান ও’ব্রায়েন, গ্রেটা লি, ক্রেগ রবিনসন, টনি হেল, বনি হান্ট, ক্রিস্টেন এর মত অভিনেতারা উপস্থিত থাকলেও প্রধান চমক ছিলেন জনপ্রিয় মার্কিন গায়িকা টেইলর সুইফট। তাকে দেখে ভক্তরা রীতিমতো চমকে জান।
টেইলর প্রিমিয়ারের সাউন্ডট্র্যাকের জন্য গাওয়া নিজের নতুন গান ‘আই নিউ ইট, আই নিউ ইউ’ পরিবেশন করেন। মঞ্চে তাকে পিয়ানো বাজিয়ে সঙ্গ দিয়েছিলেন অস্কারজয়ী সুরকার র্যান্ডি নিউম্যান।
প্রিমিয়ারে "টয় স্টোরি ফাইভ" এর ভয়েস কাস্ট ও নির্মাতারাও উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী প্রযোজক পিট ডক্টর ও জোনাস রিভেরা।
টয় স্টোরি ফাইভ’-এ উডি, বাজ লাইটইয়ার, জেসি ও তাদের খেলনা বন্ধুদের সামনে আসে নতুন এক চ্যালেঞ্জ। লিলিপ্যাড নামের একটি ট্যাবলেট ডিভাইস তাদের মালিক বনির জীবনে প্রবেশ করে এবং শিশুটির জন্য কী ভালো, সে বিষয়ে নিজের মতামত চাপিয়ে দিতে শুরু করে। এরপরই শুরু হয় নতুন সংঘাত।
আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘টয় স্টোরি ফাইভ’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অস্কারজয়ী নির্মাতা অ্যান্ড্রু স্ট্যানটন। সহ-পরিচালক হিসেবে রয়েছেন কেনা হ্যারিস। প্রযোজনা করেছেন লিন্ডসে কলিন্স। আর সিরিজটির পঞ্চম কিস্তিতেও সুরকার হিসেবে ফিরেছেন র্যান্ডি নিউম্যান।
পি/ডি