জাতীয়

টাকা নিয়ে ঘুরেছি এটি মন্ত্রীকেই প্রমাণ করতে হবে : আদ্-দ্বীন কর্তৃপক্ষ

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে অবহেলায় ৬ শিশুর মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাঁচাতে হাসপাতাল কর্তৃপক্ষ কোটি কোটি টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরেছে স্বাস্থ্যমন্ত্রীর এমন দাবি অসত্য বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষহাসপাতালটির নির্বাহী পরিচালক নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন বলেছেন, মন্ত্রীর পেছনে আমরা কেন টাকা নিয়ে ঘুরবো। তার পেছনে আমরা টাকা নিয়ে ঘুরেছি এটা তাকেই প্রমাণ করতে হবে

সোমবার (১৫ জুন) বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন

ডা. শেখ মহিউদ্দিন বলেন,  হাইকোর্টে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এক আইনজীবীর করা রিটের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনোভাবে জড়িত নয়

শিশু মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ঠিক কী কারণে শিশুদের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনেও সুস্পষ্ট করা হয়নি কী কারণে মারা গেছে। যেসব শিশু মারা গেছে তাদের ময়নাতদন্তও হয়নি।

এর আগে গত ১৩ জুন দুপুরে নরসিংদীর মনোহরদীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে। আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় টাকার প্রতি কোনো লোভ হয় নাই আমার। আমাকে প্রধানমন্ত্রী বলেছেন, আপনি যা করবেন, পূর্ণ সমর্থন দেবো। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #আদ্-দ্বীন