রাজনীতি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সারাদেশে যুবদলের প্রায় ৩০০ নেতাকর্মী বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে সারাদেশে যুবদলের প্রায় ৩০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। 

বুধবার (৮ জুলাই) রাজধানীর পল্টনে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

যুবদল সভাপতি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, জাতীয়তাবাদী যুবদল একটি সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে। এখানে কোনো ধরনের বেআইনি, অনৈতিক কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের স্থান নেই।

তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ইতোমধ্যে সারা দেশে প্রায় ৩০০ জনের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সংগঠনের নাম ব্যবহার করে কাউকে কোনো অপকর্ম করার সুযোগ দেওয়া হবে না এবং যুবদলের ভাবমূর্তি রক্ষায় আগামীতেও এমন কঠোর অবস্থান বজায় থাকবে

বিগত আন্দোলনের প্রসঙ্গ টেনে আবদুল মোনায়েম মুন্না আরও বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান সফল করতে যুবদলের ৮২টি সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা জীবন বাজি রেখে রাজপথে লড়েছেন। আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে গিয়ে সংগঠনের ৭৮ জন নেতাকর্মী প্রাণ হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন শত শত সদস্য এবং আহত হয়েছেন আরও কয়েক হাজার নেতাকর্মী

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন #যুবদল #বহিষ্কার