ক্রিকেট

দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি২০ তে ৩৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে টাইগাররা।

শুক্রবার (১৭ জুলাই) বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।

টসে হেরে সাইফ হাসান আর তানজিদ তামিমের উড়ন্ত সূচনায় জিম্বাবুয়েকে ১৮৭ রানের টার্গেট দেয় বাংলাদেশ। ৪৫ বলে সাইফ করেন ৫৫ রান এবং তানজিদ হাসান তামিম করেন ৪৪ বলে ৫৮ রান। শেষেও ওভারে ৪ বলে ৪ ৬ মেরে ১০ বলে ৩১ রানে অপরাজিত থাকেন সাইফউদ্দিন।

১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২১ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় জিম্বাবুয়ে। তার পর মিল্টন শুম্বা ও অধিনায়ক সিকান্দার রাজা জুটি গড়ার চেষ্টা করেছিলেন। যদিও বেশি দূর যেতে পারেননি তারা। দলের ৬৫ রানে রাজাকে (২৮) তুলে নেন রিশাদ হোসেন। শুম্বাও ফিরে যান দ্রুত (১৯)। রায়ান বার্ল ১৯ বলে ২৯ রানের আগ্রাসী ইনিংস খেললেও তা যথেষ্ট ছিল না। শেষ দিকে ব্র্যাড ইভান্সের ১৪ বলে ২৫ রানের ছোট ক্যামিওতেও লাভ হয়নি।

বাংলাদেশের হয়ে ২৬ রানে ৪ উইকেট নেন রিশাদ হোসেন। ২৪ রানে ৩টি নেন মেহেদী হাসান।

৩৬ রানে ১ উইকেট এবং ১০ বলে ৩১ রান করে প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন মো. সাইফউদ্দিন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ #টি২০