স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক মেজর মোজাফফর দীর্ঘদিন গোপনে আত্মগোপনে ছিলেন। তার অবস্থান নিশ্চিত হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। যেহেতু এ মামলার অন্যান্য অভিযুক্তদের যে আইনে বিচার হয়েছে, একই আইনে তারও বিচার হবে। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম সেনাবাহিনী পরিচালনা করছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে কক্সবাজারের চকরিয়ার লক্ষ্যারচর শিকলঘাটায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সরকার সব উদ্যোগ নিচ্ছে। বৃক্ষরোপণের পাশাপাশি মৎস্য ও কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্ব দিচ্ছে সরকার।
বিজিবি জানিয়েছে, শুক্রবার বন্যাকবলিত চকরিয়া উপজেলার চকরিয়া পৌরসভা, লক্ষ্যারচর ইউনিয়ন ও কাকারা ইউনিয়নের ১৫০০টি পরিবারের মাঝে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে বিজিবির মেডিকেল টিমের মাধ্যমে প্রায় ৭০০ অসহায় ও বন্যাদুর্গত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
আই/এ