সাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা কমে আসায় দেশের চার সমুদ্রবন্দরের জন্য জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার (১৯ জুলাই) সকালে প্রকাশিত সামুদ্রিক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বেড়ে যাওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছিল।
একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দেওয়া হয়।
এমএ//