আন্তর্জাতিক

আমি এখনও বেঁচে আছি: ওয়াংচুক

আন্তর্জাতিক ডেস্ক

‘আমি এখনো বেঁচে আছি’। হাসপাতাল থেকে এমন বার্তাই দিয়েছেন ভারতের পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। বুধবার (২২ জুলাই) গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতাল থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব কথা বলেন ওয়াংচুক। 

তিনি বলেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে বল প্রয়োগ না করা ও আইনি কোনো  শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার বিষয়ে কেন্দ্র সরকার আশ্বাস দিলে তিনি অনশন ভাঙবেন বলেও জানান তিনি।   

ওয়াংচুক বলেন, অনশনের ২৫ দিনে তার প্রায় ওজন প্রায় ১১ কেজি কমেছে। শরীরের পেশিও অনেকটা ক্ষয় হয়েছে। তবে তিনি এখনো বেঁচে আছেন এবং কাজ শুরু করতে চান।

তিনি আরও বলেন, আমি আবার কাজে ফিরতে চাই। কিন্তু সরকারের কাছে আমার অনুরোধ, শিক্ষার্থীদের বিরুদ্ধে আর কোন বলপ্রয়োগ করা হবে না এবং তাদের নামে কোনো মামলা বা এফআইআর করা হবে না—এমন একটি আশ্বাস দিন। সেই আশ্বাস পেলে আজই আমি অনশন ভাঙব। আর যদি আশ্বাস না পাই, তাহলে আমাকে অনশন চালিয়ে যেতে হবে।’

তিনি বলেন, হামলাটি ছিল অত্যন্ত নৃশংস। তাই অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে যেসব শিক্ষার্থী লাঠিচার্জের শিকার হওয়ার পরও পাল্টা সহিংসতায় জড়ায়নি এবং নানা উসকানি সত্ত্বেও শান্ত থেকেছে, তাদের প্রশংসা ও অভিনন্দন জানান তিনি।

ওয়াংচুক আরও জানান, কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ অন্তত ৬৫ জন সংসদ সদস্য তাকে অনশন ভেঙে আন্দোলনের পরবর্তী ধাপে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্র: এনডিটিভি

 

এআর/এমএ//