দিল্লিতে চলমান আন্দোলনে এবার শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে দেন তিনি। এতে যেমন প্রশংসা পেয়েছেন, তেমনি সমালোচনাও হয়েছে।
অরিজিৎ লেখেন, ‘শিক্ষার্থীদের মারধর করা হচ্ছে! দিল্লি পুলিশ, আপনাদের কি লজ্জা হচ্ছে না? নেতা-মন্ত্রীদের বলছি, এসব কী হচ্ছে? আপনারা কি নিজেদেরই ভগবান মনে করছেন? সবকিছু মনে রাখা হবে। হর হর মহাদেব।
ওই পোস্টে তিনি আরও লেখেন, ‘মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র ধ্রুবক।’
এই পোষ্টের নিচে তার এক ভক্ত লিখেন, এতদিন আপনার ভক্ত ছিলাম আমি, কিন্তু এই লেখার পর আপনার জন্য অন্তঃস্থল থেকে ঘৃণা করি।
সেই মন্তব্যের জবাবে শান্ত ভাষাতেই নিজের অবস্থান পরিষ্কার করে অরিজিৎ বলেন, ‘কে আমাকে সম্মান করল আর কে করল না, তা নিয়ে আমি ভাবি না। সবারই আলাদা মতামত থাকতে পারে। আপনি আমার ভক্ত বলেই যে আমাকে আপনার মতো করে কথা বলতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই’।
পাশাপাশি ওই ভক্তের মন্তভ্য কে করা যবাব দেওয়ার জন্য দুঃখও প্রকাশ করেন তিনি। অরিজিৎ লেখেন, ‘মানুষ হিসেবে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমার কথায় যদি আপনার কষ্ট হয়ে থাকে, তার জন্য দুঃখিত। তবে আমি এই বিষয়টি নিয়ে সত্যিই ক্ষুব্ধ এবং স্বাধীনভাবে আমার মত প্রকাশ করেছি।'
তিনি আরও জানান যে, ‘আপনি চাইলে আপনার প্লেলিস্ট থেকে আমার সব গান মুছে ফেলতে পারেন। আমার অস্তিত্বও ভুলে যেতে পারেন। সুখে থাকুন। কিন্তু আমার মতামতে কোনো পরিবর্তন আসবে না।’
অরিজিতের এই জবাব সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।