নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. খালেদ উজ্জামান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক।
সোমবার (২৮ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সহকারী সচিব সুলতান আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি্র মাধ্যম বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় আইন ২০১৮ (সংশোধিত-২০২৫) এর ১০(১) ধারা অনুযায়ী ড. মো. খালেদ উজ্জামান কে উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়।
নিয়োগের শর্ত অনুযায়ী তিনি উপাচার্য পদে যোগদানের তারিখ হতে চার বছর অথবা অবসর গ্রহণের মধ্য যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন। উপর্যুক্ত পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতনাদি প্রাপ্য হবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বিধি অনুযায়ী তিনি পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অবস্থান করবেন। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
আর/আই