ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। তবে তাদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
বুধবার (১৯ আগস্ট) ভোর ৩টার দিকে নিউ মার্কেটের পার্শ্ববর্তী মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলের চারতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত ব্যক্তিরা সবাই বাংলাদেশের নাগরিক। চিকিৎসার জন্য তারা কলকাতায় এসেছিলেন। উঠেছিলেন মির্জা গালিব স্ট্রিটের তিনতলার হোটেল শিখা ইনে। আগুন লাগার সময় হোটেলের বিভিন্ন কক্ষে অনেকেই ঘুমিয়ে ছিলেন। বাইরে থেকে আগুনের শিখা দেখা যাচ্ছিল না। রাত ৩ টার দিকে ৫ তলা বিশিষ্ট হোটেলটির ৩ তলায় আগুন লাগলে ধোঁয়ায় ঢেকে যায় পুরো হোটেল। হোটেলে ঢোকার পথ সরু ও অপ্রশস্ত হওয়ায় হুড়োহুড়ির সৃষ্টি হয়। এখন পর্যন্ত ৬০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে তাদের মধ্যে অনেকেই অচেতন হয়ে পড়লে তাদের হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ এলাকাটি ঘিরে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের একটি এসি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো, হোটেলটির মাত্র একটি একটি বিল্ডিং পরেই রয়েছে দমকলের অফিস। আর সেখানেই অগ্নিনির্বাপণ ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল এই হোটেল।
আর/আই