অর্থনীতি

স্বর্ণ কেনার আগে জেনে নিন আজকের দাম

বায়ান্ন প্রতিবেদন

বিয়ের মৌসুম হোক কিংবা সঞ্চয়ের জন্য কেনাকাটা- স্বর্ণ কিনতে যাওয়ার আগে একবার বাজারদর দেখে নেওয়াই এখন সবচেয়ে জরুরি। কারণ বিশ্ববাজারের দামের ওঠানামার সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারেও নিয়মিত পরিবর্তন হচ্ছে স্বর্ণের দাম। সর্বশেষ সমন্বয়ে আবারও বেড়েছে এই ধাতুর মূল্য।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত নতুন দর অনুযায়ী, দেশের বাজারে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকায় বিক্রি হচ্ছে। গত শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে।

নতুন কোনো মূল্য ঘোষণা না হওয়া পর্যন্ত বুধবার ১৯ আগস্ট পর্যন্ত এই দরেই দেশের বাজারে স্বর্ণ কেনাবেচা হবে।

বাজুসের সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। এর আগে একই পরিমাণ স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। অর্থাৎ ভরিতে দাম বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত এই দর কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা ও ধরন অনুযায়ী এর সঙ্গে মজুরি যুক্ত হবে।

স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। এ ছাড়া নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার পরিবর্তন বা পুরোনো স্বর্ণ বিক্রির ক্ষেত্রে বাজুসের প্রচলিত নিয়মই বহাল থাকবে।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি।

বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ১৪৯ টাকায়।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বর্ণ #দাম #বাজুস