আন্তর্জাতিক

ইরানের ওপর ইইউর নতুন নিষেধাজ্ঞায় যোগ দেবে না জর্জিয়া

আন্তর্জাতিক ডেস্ক

তেংগিজ শারমানাশভিলি ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন নিষেধাজ্ঞায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জর্জিয়া। দেশটির ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক ইস্যুতে কোনো অবস্থান নেওয়ার ক্ষেত্রে জর্জিয়া নিজেদের জাতীয় স্বার্থকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেবে।

শনিবার (২২ আগস্ট) জর্জিয়ার সংবাদ সংস্থা ইন্টারপ্রেসনিউজের (আইপিএন) বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম দলের সংসদ সদস্য তেংগিজ শারমানাশভিলি জানিয়েছেন, জর্জিয়ার জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সাংঘর্ষিক কোনো আন্তর্জাতিক নীতিকে দেশটি সমর্থন করবে না।

তিনি বলেন, আন্তর্জাতিক রাজনীতিতে কোনো প্রস্তাব বা পদক্ষেপে জর্জিয়া সমর্থন দেবে কি না, তা নির্ধারণের ক্ষেত্রে মূল বিবেচনা হবে সেটি দেশের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না।

শারমানাশভিলি আরও বলেন, কোনো সিদ্ধান্ত জর্জিয়ার জাতীয় স্বার্থের পরিপন্থী হলে অন্য কোনো দেশের স্বার্থ এতে পূরণ হচ্ছে কি না, সেটি নিয়ে জর্জিয়ার উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

ইরানের বিরুদ্ধে ইইউর নতুন নিষেধাজ্ঞায় অংশ না নেওয়ার সিদ্ধান্তের মধ্য দিয়ে তেহরান ইস্যুতে জর্জিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নীতিগত অবস্থানের পার্থক্য আরও স্পষ্ট হলো।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইইউ #ইউরোপীয় ইউনিয়ন #ইরান #যুক্তরাষ্ট্র #জর্জিয়া