দেশজুড়ে

ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি ডোবার পানি থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ

রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ব্যাপারীহাট এলাকার শিদলিয়ারপাড়ের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে স্থানীয় জেলে আক্কেল মিয়া ডোবার পানিতে মরদেহটি ভাসতে দেখে আশপাশের লোকজনকে জানান। পরে খবর পেয়ে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল ইসলাম নাগেশ্বরী থানা-পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় নিহতের পরনে কালো রঙের প্যান্ট ও কোমরে বেল্ট ছিলড

স্থানীয়দের ধারণা, কয়েকদিন আগে ওই যুবককে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি

এ বিষয়ে ওসি এনামুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং তদন্ত সাপেক্ষে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #কুড়িগ্রাম #ডোবা #মরদেহ #উদ্ধার